ঢাকা |
প্রকাশিত: 4:16 PM, January 7, 2019
সিলেট বিভাগের সাধারণ আনসারদের মৌলিক প্রশিক্ষণের জন্য প্রাথমিক বাছাই পর্ব গতকাল ৭ জানুয়ারী সোমবার আখালিয়াস্থ সিলেট জেলা আনসার-ভিডিপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বছাই পর্বের সভাপতি ছিলেন সিলেট বিভাগীয় আনসার-ভিডিপি’র রেঞ্জ পরিচালক সারোয়ার জাহান চৌধুরী। সিলেট ও সুনামগঞ্জ জেলার সাধারণ আনসার বাছাই করা হয় আখালিয়াস্থ সিলেট জেলা আনসার-ভিডিপি কার্যালয়ে এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সাধারণ আনসার বাছাই করা হয় শ্রীমঙ্গলের কালাপুর ২নং আনসার ব্যাটালিয়ন হেড কোয়াটারে।
সাধারণ আনসার বাছাই কমিটিতে রয়েছেন আনসার-ভিডিপি’র সিলেট জেলা কমান্ড্যান্ট মোঃ ফখরুল আলম, সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আমিন উদ্দিন, সিলেটের সার্কেল অ্যাডজুট্যান্ট মোহাম্মদ মিজানুর রহমান ভূইয়া, সুনামগঞ্জের সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ সাজ্জাদ রহমান সেলিম, সিলেট সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা এস.এম এনামুল হক সহ আনসার-ভিডিপি’র কর্মকর্তাবৃন্দ।
শ্রীমঙ্গলের কালাপুর ২নং আনসার ব্যাটালিয়ন হেড কোয়াটারে সাধারণ আনসার বাছাই কমিটিতে রয়েছেন মৌলভীবাজার আনসার-ভিডিপি’র পরিচালক ও জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ দেলোয়ার হোসেন, হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ট তানজিনা বিন্তে এরশাদ সহ আনসার-ভিডিপি’র কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, সাধারণ আনসার বাছাই প্রাথমিক পর্বে দৈহিক গঠন, উচ্চা, দৌড়, বুকডন সহ করানো হয়।
আগামী ৯ জানুয়ারী বুধবার প্রাথমিক বাছাই পর্বে নির্বাচিতদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণদের ৭০ দিনের জন্য গাজীপুর জেলার সফিপুরস্থ আনসার একাডেমীতে প্রশিক্ষণ পাঠানে হবে। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host