ঢাকা |
প্রকাশিত: 1:44 PM, January 10, 2019
নিজস্ব প্রতিবেদন
সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দিদের সাথে আত্মীয় স্বজনসহ সকলের সাক্ষাৎ কার্যক্রম ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সিলেট কেন্দ্রীয় কারাগার কর্তৃপরে এক নোটিশে জানানো হয়, ১০ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ১২ জানুয়ারি শনিবার পর্যন্ত সাাৎ কার্যক্রম বন্ধ থাকবে। উক্ত তারিখ ছাড়া অন্যান্য দিনের সাক্ষাৎ যথানিয়মে চলবে বলে বলা হয়।
সিলেট শহরতলীর বাদাঘাটে নবনির্মিত সিলেট কেন্দ্রীয় কারাগারে শুক্রবার থেকে বন্দি স্থানান্তর কার্যক্রম শুরু হচ্ছে। বন্দিদের পর্যায়ক্রমে আধুনিক এই কারাগারে নিয়ে যাওয়া হবে।
বৃহস্পতিবার মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা এই তথ্য জানিয়েছেন। জেদান আল মুসা বলেন, কেন্দ্রীয় কারাগারে আটক বন্দিদের সাথে সাক্ষাৎ ৩ দিন বন্ধ ঘোষণা করা হলেও যাদের কারামুক্তির আদেশ আসবে সে কারাবন্দিদের মুক্তি দেওয়া হবে। কারাগারের বন্দি স্থানান্তরে সিলেটের বিভিন্ন এলাকা ও সড়কে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host