ঢাকা |
প্রকাশিত: 2:00 PM, January 10, 2019
সিলেট বিভাগের নতুন পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন সিলেট প্রেসকাব নেতৃবৃন্দ। বৃহস্পতিবার এক বার্তায় প্রেসকাব সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ এ অভিনন্দন জানান।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন নেতৃবৃন্দ।
বিবৃতিতে প্রেসকাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন মন্ত্রীরা সরকারের গতিশীলতায় কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি সিলেট বিভাগের মানুষের আশা- আকাঙ্খার প্রতিফলন ঘটাবেন। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host