জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ সোমবার সিলেট আসছেন

প্রকাশিত: 4:22 PM, January 13, 2019

জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ সোমবার সিলেট আসছেন

নিজস্ব প্রতিবেদন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ সোমবার (১৪ জানুয়ারী) সিলেট আসছেন। সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. ফখরুল হক রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফাইটে সিলেট এসে পৌঁছবেন নেতৃবৃন্দ। সিলেট আসার পর ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন।

পরে জাতীয় একাদশ সংসদ নির্বাচনে ভোটের দিন সন্ত্রাসীদের গুলিতে নিহত সিলেট-৩ আসনের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেলের কবর জিয়ারত করবেন ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ। তারা নিহত সুহেলের পরিবারের সদস্যদের সাথে সাাত করে সমবেদনা জানাবেন ও ভোটের দিন তিগ্রস্থ নির্বাচনী এলাকা পরিদর্শন করবেন। পরে এদিন বিকেলেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও জাতীয় ঐক্যফন্টের নেতাদের মধ্যে সিলেট আসার কথা রয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকি, আসম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরীসহ আরোও কয়েকজন শীর্ষ নেতা।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বাসায় জোটের স্টিয়ারিং কমিটির বৈঠকে জাতীয় সংলাপসহ তিন কর্মসূচি করার সিদ্ধান্ত নেন ঐক্যফ্রন্ট নেতারা। এরই অংশ হিসেবে ভোটের দিন তিগ্রস্থ নির্বাচনী এলাকা পরিদর্শনে সিলেটে আসছেন ঐক্যফন্টের শীর্ষ এ নেতারা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর