ঢাকা |
প্রকাশিত: 4:58 PM, January 13, 2019
ডেস্ক প্রতিবেদন
সিলেট জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত প্রধান ফটকের ফলক উন্মোচনের মাধ্যমে রোববার বিকেল সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মোঃ গোলাম মর্তুজা মজুমদার। নবনির্মিত দৃষ্টি নন্দন প্রধান ফটকটি বাস্তবায়ন করে সিলেট গণপূর্ত বিভাগ।
এ সময় তিনি বলেন, জনগণকে উন্নত সেবা প্রদানের জন্য বর্তমান সরকারের সকল উন্নয়নমূলক কাজ চলমান থাকবে। নবনির্মিত দৃষ্টি নন্দন প্রধান ফটকের কাজে গণপূর্ত বিভাগের সিলেটের প্রতি সন্তোষ প্রকাশ করেন। উদ্বোধন শেষে জজ কোর্ট জামে মসজিদের ইমাম দোয়া পরিচালনা করেন।
সিলেট জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদ, সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ কুতুব আল হোসাইন, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ তোফাজ্জল হোসেন খাঁন প্রমুখ। এছাড়াও বিচারক সহ জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মোঃ গোলাম মর্তুজা মজুমদার সিলেটের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ক্যান্টিন ফিতা কেটে উদ্বোধন করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host