রোটারি ক্লাব অব সিলেট গ্রীন-এর উদ্যোগে বিবাহ সহায়তা প্রদান

প্রকাশিত: 3:25 PM, January 16, 2019

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন-এর উদ্যোগে বিবাহ সহায়তা প্রদান

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন’র উদ্যোগে এক অসহায় পরিবারের মেয়ের বিয়েতে সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণে অবস্থিত একটি পরিবারকে সহায়তা হিসেবে ফার্ণিচার সামগ্রী প্রদান করা হয়। ফার্ণিচার সামগ্রীর মধ্যে ছিল খাট, সোফাসেট, ড্রেসিং টেবিল, ওয়াড্রোব, ডাইনিং টেবিল, ৬টি চেয়ার।ফার্ণিচারগুলো সুবিদবাজারে অসহায় পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হয়।

আর্ত মানবতায় নিবেদিত সংগঠন রোটারি ক্লাব অব সিলেট গ্রীন-এর প্রেসিডেন্ট রোটারিয়ান আলী মেরাজ মোস্তাক এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন আইপিপি আতাউর রহমান ভুইয়া, ক্লাবের ট্রেজারার রোটারিয়ান মো: জুম্মান তারেক, জয়েন সেক্রেটারি রোটারিয়ান গৌছ উদ্দিন, রোটারিয়ান মুন্না আহমেদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর