ঢাকা |
প্রকাশিত: 4:01 PM, January 16, 2019
নিজস্ব প্রতিবেদন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শফি আহমদ চৌধুরী নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেনের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। তিনি জাতীয় একাদশ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী ছিলেন।
মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে নতুন পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সাথে দেখা করতে তাঁর সিলেটস্থ বাসভবনে যান। এসময় তিনি মোমেনকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।
বিষয়টি নিশ্চিত করেছেন ড.একে আব্দুল মোমেনের ঘনিষ্টজন আবুল হোসেন। তিনি জানান, শফি চৌধুরী সৌজন্য সাাতে ড. মোমেনের বাসায় এসেছিলেন। এর বেশী কিছু আমার জানা নয়।
সিলেট দণি সুরমা উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমদ জানান, মোমেনকে ফুলের তোড়া দিয়ে শফি চৌধুরীর অভিনন্দনের ছবিটি আমিও দেখেছি। তবে আমি সিলেটের বাইরে থাকায় এ বিষয়ে কিছুই জানিনা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host