সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: 1:44 PM, January 23, 2019

সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে প্রতিবন্ধী, এতিম ও দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

২৩ জানুয়ারি বুধবার নগরের পাঠানটুলার গোয়াবাড়ীস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী।

রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ¦ আতাউর রহমান খান শামছু’র সভাপতিত্বে ও অফিস সম্পাদক আল আমিন আহমদ নাঈমের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী আলহাজ¦ মোঃ ফজলুর রহমান, উপদেষ্টা রোটারিয়ান পিপি শেখ নুরুল ইসলাম খালেদ, জামেয়া ইসলামিয়া রাগীবিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ওয়ালিউল্লাহ, জেলা প্রশাসক কার্যালয়ে অফিস সহকারী বিজয় কাান্তি দাস, সিলেট বেতারের আরট্রিস্ট ওয়াহিদুর রহমান। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ সভাপতি আলমগীর আলম খান, নির্বাহী সদস্য হাফিজ ছালিম আহমদ, বাপ্পী হোসেন, আলী হোসাইন, ক্রীড়া ব্যক্তিত্ব সাঈদ আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার মোহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দরিদ্র অসহায় বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে প্রতিবন্ধী মানুষদের সাহায্য-সহযোগিতায় তিনি সর্বদা আন্তরিক। প্রতিবন্ধী জনগোষ্ঠিকে সাবলম্বী ও মানব সম্পদে পরিণত করতে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। সরকারের এসব সুযোগ সুবিধাকে কাজে লাগাতে প্রতিবন্ধিদের প্রতি তিনি আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর