ইলিয়াস আলীর বড় ভাইয়ের মৃত্যুতে বিএনপির শোক

প্রকাশিত: 2:46 PM, February 5, 2019

ইলিয়াস আলীর বড় ভাইয়ের মৃত্যুতে বিএনপির শোক

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি নিখোঁজ জননেতা এম. ইলিয়াস আলীর বড় ভাই এম আওলাদ আলীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

মঙ্গলবার এক শোক বার্তায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক বলেন, নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলীর বড় ভাই এম আওলাদ আলীর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ মরহুম আওলাদ আলীকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আ-মীন। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর