সিলেটে আ.লীগের ৭, বিদ্রোহী ৫

প্রকাশিত: 4:08 PM, March 18, 2019

সিলেটে আ.লীগের ৭, বিদ্রোহী ৫

ডেস্ক প্রতিবেদন
সিলেট জেলার ১২ উপজেলার মধ্যে ৭ উপজেলায় আওয়ামী লীগের ও ৫টিতে বিদ্রোহী প্রার্থী বিজয় লাভ করেছেন। আমাদের প্রতিনিধিদের দেয়া তথ্য অনুযায়ী বেসরকারিভাবে তারা বিজয়ী হয়েছেন।

এর মধ্যে সিলেট সদর উপজেলায় আশফাক আহমেদ (নৌকা), বিশ্বনাথে এসএম নুনু মিয়া (নৌকা), বালাগঞ্জে মোস্তাকুর রহমান মফুর (নৌকা), দক্ষিণ সুরমায় আবু জাহিদ (নৌকা), জৈন্তাপুরে কামাল আহমেদ (আ.লীগ বিদ্রোহী), ফেঞ্চুগঞ্জে নুরুল ইসলাম (আ.লীগ বিদ্রোহী), গোয়াইনঘাটে ফারুক আহমেদ (আ.বিদ্রোহী), কোম্পানীগঞ্জে শামীম আহমদ (আ.লীগ বিদ্রোহী), জকিগঞ্জে লোকমান উদ্দিন (নৌকা), কানাইঘাটে আব্দুল মুমিন চৌধুরী (নৌকা), গোলাপগঞ্জে ইকবাল আহমদ চৌধুরী (নৌকা) ও বিয়ানীবাজারে আবুল কাশেম পল্লব (আ.লীগ বিদ্রোহী)।

তবে, চূড়ান্ত ফলাফল এখন পাওয়া যায়নি। বিস্তারিত আসছে….

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর